রূপসী ইসলামিয়া আলিম মাদরাসা একটি ঐতিহ্যবাহী দ্বীনি ও আধুনিক শিক্ষার কেন্দ্র, যা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত। ১৯৭৩ ইং সনে মহান আল্লাহর অশেষ রহমতে ও এলাকার ধর্মপ্রাণ মানুষের আন্তরিক প্রচেষ্টায় এ মাদরাসার সূচনা ঘটে। প্রতিষ্ঠালগ্ন থেকে মাদরাসাটি ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে শিক্ষার্থীদের গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

বর্তমানে মাদরাসাটি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত একটি প্রতিষ্ঠান, যেখানে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ধারাবাহিক নবায়নের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের মান বজায় রাখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে, ২০২৫ সালের জুলাই মাস থেকে আলিম (একাদশ শ্রেণি) শ্রেণির শিক্ষাও চালু করা হয়েছে, যা আমাদের মাদরাসার একটি নতুন মাইলফলক। আমরা বিশ্বাস করি, দ্বীন ও দুনিয়ার সমন্বয়ে শিক্ষিত আদর্শ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে জাতির উন্নয়ন সম্ভব।

আমাদের লক্ষ্য হচ্ছে আধুনিক প্রযুক্তি ও ইসলামি শিক্ষার সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা শিক্ষার্থীদের চারিত্রিক গঠন, নৈতিকতা ও জ্ঞান অর্জনে সাহায্য করবে।

📌 নিয়মিত ভর্তি কার্যক্রম চলছে
📞 ভর্তির জন্য যোগাযোগ করুন: +8801309-112526

© 2023-2026 RUPSHI ISLAMIA ALIM MADRASAH • Developed by XPESIA IT SOLUTION